বিজ্ঞাপন

ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার পর কমছে তেলের দাম

দখলদার ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে মঙ্গলবার (২৪ জুন) তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম প্রতি ব্যারেল ২.৬৯ ডলার বা ৩.৭৬ শতাংশ কমে ৬৮.৭৯ ডলারে দাঁড়িয়েছে, যা দিনের শুরুতে ৪ শতাংশেরও বেশি কমে ১১ জুনের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল।

ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ২.৭ ডলার বা ৩.৯৪ শতাংশ কমে ব্যারেল প্রতি ৬৫.৪৬ ডলারে দাঁড়িয়েছে, যা গত ৯ জুনের পর থেকে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

এর আগে ট্রাম্প বলেন, আগামী ৬ ঘণ্টার মধ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে পূর্ণ যুদ্ধবিরতি হবে। সামাজিকমাধ্যম ট্রুথে এ ব্যাপারে ট্রাম্প লিখেছেন, “সবাইকে অভিনন্দন! ইসরায়েল এবং ইরানের মধ্যে চুক্তি হয়েছে হয়েছে যে, আগামী ৬ ঘণ্টার মধ্যে একটি পূর্ণ এবং সম্পূর্ণ যুদ্ধবিরতি হবে। এই সময়ের মধ্যে ইরান এবং ইসরায়েল তাদের চলমান চূড়ান্ত অভিযান সম্পন্ন করবে। এরপর ১২ ঘণ্টা পর যুদ্ধ শেষ হিসেবে বিবেচিত হবে।”

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি এক্সে একটি পোস্টে জানিয়েছেন, দখলদার ইসরায়েল যদি তাদের ‘অবৈধ হামলা বন্ধ করে’ তাহলে ‘ইরানেরও হামলা চালিয়ে নেওয়ার আর কোনো ইচ্ছা নেই’।

বিজ্ঞাপন

পড়ুন: এখনো পর্যন্ত কোনো যুদ্ধবিরতির চুক্তি হয়নি: আব্বাস আরাঘচি

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন