শেয়ারবাজারকে ঠিক করতে প্রয়োজন রেগুলেটরদের এক হওয়া

0
478
শেয়ারবাজারকে ঠিক করতে প্রয়োজন রেগুলেটরদের এক হওয়া
ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন

ভুয়া আর্থিক হিসাব দেখিয়ে অনিয়মে ধ্বংস করা হয়েছে দেশের শেয়ারবাজাকে। তাই এগুলো ঠিক করতে প্রয়োজন নিয়ন্ত্রক সংস্থাগুলোর এক হয়ে কাজ করা। এদিকে শেয়ারবাজারের স্থায়ী স্থিতিশীলতায় ক্রিয়া-প্রতিক্রিয়া বিবেচনায় ব্যবস্থা নিচ্ছে সরকার।

১০ কোটি টাকা মূলধনের কোম্পানি ভুয়া অ্যাকাউন্টস দেখিয়ে ২৭৫ কোটি টাকা উত্তোলন করেছে। এই অনিয়মের মার্কেটকে ঠিক করতে শুধু যে বিএসইসি একা পারবে, তা নয়, প্রয়োজন অন্যান্য রেগুলেটরদের পাশে থাকা।

যেকোন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে একটু সময় নেয়া প্রয়োজন। কারণ পলিসি তৈরিতে ক্রিয়া-প্রতিক্রিয়া সবই আছে।

আইপিও, বন্ড তালিকাভুক্তির ক্ষেত্রে একদিকে অনেক সময় ব্যয় হয় অন্যদিকে মূল্যও নির্ধারিত হয় না যৌক্তিকহারে।

শেয়ারবাজারের মার্কেট মেকার হিসেবে খ্যাত আইসিবি এখন চলার মতো অবস্থায় নেই। তাই সরকারের কাছে চাওয়া হয়েছে অর্থ সাহায্য। তবে এখন আর অর্থের অপব্যবহার হবে না-জানালেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।

এনএ/

প্রতিবেদনটি দেখুন: শেয়ারবাজারকে ঠিক করতে প্রয়োজন রেগুলেটদের এক হওয়া

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.