বিজ্ঞাপন

যুদ্ধের সময় দৃঢ়ভাবে পাশে থাকায় ভারতকে ধন্যবাদ জানাল ইরান

ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের সময় ভারতের জনগণ ও নানা প্রতিষ্ঠান পাশে দাঁড়ানোয় দেশটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। ভারতে অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতিতে এই সহমর্মিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানায়।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে বুধবার (২৫ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার)-এ প্রকাশিত বিবৃতিতে বলা হয়, “ভারতের জনগণ, রাজনৈতিক দল, সংসদ সদস্য, এনজিও, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক এবং সমাজকর্মীরা ইরানের পাশে দৃঢ়ভাবে ও স্পষ্টভাবে দাঁড়িয়েছেন। এই আন্তরিক সহানুভূতির জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”

বিজ্ঞাপন

ভারতে অবস্থিত ইরানি দূতাবাস আরও বলেছে, “যখন ইসরায়েলের নৃশংস হামলার মুখে ইরানি জনগণ চরম সংকটে ছিল, তখন ভারতের জনগণের প্রকাশ্য বিবৃতি, শান্তিমূলক সমাবেশে অংশগ্রহণ এবং নৈতিক সমর্থন আমাদের জন্য বড় প্রেরণা হয়েছে। এটা প্রমাণ করে, বিশ্বমানবতার বিবেক এখনো জাগ্রত এবং তারা ন্যায়বিচার ও আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।”

বিবৃতিতে ভারত-ইরান সম্পর্কের সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধনকে স্মরণ করে বলা হয়, “এই সংহতি শুধুই রাজনৈতিক অবস্থান নয়, এটি ন্যায়, আইন ও বৈশ্বিক শান্তির প্রতি সমর্থন।”

পড়ুন: পরমাণু ইস্যুতে আগামী সপ্তাহেই ইরানের সঙ্গে আলোচনা: ট্রাম্প

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন