বিজ্ঞাপন

ভিসাপ্রত্যাশীদের জরুরি নির্দেশনা দিলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির (এফ,এম, জে ভিসা) আবেদনকারীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ জুন) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা এফ, এম বা জে শ্রেণির নন-ইমিগ্র্যান্ট ভিসার জন্য আবেদন করছেন, তাদের সবাইকে অনুরোধ করা হচ্ছে- নিজেদের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের গোপনীয়তা সেটিং পাবলিক করে দিতে। এটি আবেদনকারীর পরিচয় ও যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় ভেটিং (যাচাই) প্রক্রিয়া সহজতর করতে সহায়তা করবে।

এফ-১ ভিসা : এই ভিসাটি মূলত একাডেমিক অধ্যয়নের জন্য, যেমন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি প্রোগ্রামের জন্য।

এফ-২ ভিসা: এফ-১ ভিসাধারীর স্বামী বা স্ত্রী এবং ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তানেরা এই ভিসার জন্য আবেদন করতে পারে।

এম-১ ভিসা : এই ভিসাটি অ-একাডেমিক বা বৃত্তিমূলক অধ্যয়নের জন্য, যেমন ভোকেশনাল বা টেকনিক্যাল স্কুল বা প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য।

এম-২ ভিসা: এম-১ ভিসাধারীর স্বামী বা স্ত্রী এবং ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তানেরা এই ভিসার জন্য আবেদন করতে পারে।

যুক্তরাষ্ট্র সরকার বলছে, সোশ্যাল মিডিয়া যাচাই এখন ভিসা প্রক্রিয়ার একটি অংশ। তাই এই তথ্য আবেদনকারীদের নিরাপত্তা যাচাই এবং দ্রুততার সঙ্গে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করবে।

পড়ুন: ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম চালু, কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

এস



বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন