বিজ্ঞাপন

পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা

জয়পুরহাটের পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জেরে রেজাউল করিম কিনা (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ জুন সকাল ৯টার দিকে পাঁচবিবি পৌরসভার হরিহরপুর এলাকায় মোবাইলে কথা বলতে বলতে হাঁটছিলেন স্বেচ্ছাসেবক দলেন নেতা রেজাউল করিম। এ সময় পূর্ব শত্রুতার জেরে পেছন থেকে এসে আরিফ হোসেন তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। ঘটনাস্থলেই গুরুতর আহত হন রেজাউল করিম। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সেদিনই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল হোসেন জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

পড়ুন: এইচএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ফেনী সরকারি কলেজ ছাত্রদলের হেল্পডেস্ক ও খাবার পানি বিতরণ

দেখুন: আগামীকাল খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী; উৎসবের আমেজ বাগেরহাটে |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন