পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ : কারিশমা 

0
91
বিজ্ঞাপন

সম্প্রতি ৫১তম জন্মদিন পার করলেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর। তবে এবারের জন্মদিন তার জন্য ছিল অনেকটাই বিষাদের কিছুদিন আগেই তিনি হারিয়েছেন তার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরকে। গত ১২ জুন সঞ্জয় কাপুরের আকস্মিক মৃত্যু হয় যার পর থেকেই কারিশমা এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। 

এই শোকের মুহূর্তে তিনি সন্তান সামাইরা ও কিয়ানকে নিয়ে নয়াদিল্লিতে সঞ্জয়ের শেষকৃত্য ও প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন এবং পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এই কঠিন সময়ে কারিশমা নিজেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে দূরে সরিয়ে রেখেছিলেন। কিন্তু ২৫ জুন তার জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

অনুরাগীদের অফুরন্ত শুভেচ্ছাবার্তা আর ভালোবাসা দেখে কারিশমা আর মুখ ফিরিয়ে থাকতে পারেননি। তাই ভক্তদের ধন্যবাদ জানাতে তিনি এক বার্তা লিখেছেন। যা প্রাক্তন স্বামীর মৃত্যুর পর ছিল কারিশমার প্রথম পোস্ট।

বৃহস্পতিবার কারিশমা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সংক্ষিপ্ত বার্তা পোস্ট করেন। সেখানে উচ্ছ্বাসের প্রকাশ খুব একটা ছিল না কেবল অনুরাগীদের প্রতি তার ভালোবাসার উত্তর দিতেই তিনি এই পোস্টটি করেন। তিনি লিখেছেন, ‘আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।’ এই বার্তার সঙ্গে তিনি লাল হার্ট এবং ভাঁজ করা হাতের ইমোজি জুড়ে দিয়েছেন।

প্রসঙ্গত, ২০০৩ সালে সঞ্জয় কাপুরের সঙ্গে কারিশমা কাপুরের বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে। ২০১৩ বছর একসঙ্গে থাকার পর ২০১৬ সালে সঞ্জয়ের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করেন এই অভিনেত্রী। বিচ্ছেদের সময় দুজনেই একে অপরের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছিলেন। তবে পরবর্তীকালে সন্তানদের জন্য তাদের আবারও একসঙ্গে দেখা গেছে কয়েকবার। কারিশমাও কখনও সন্তানদের তাদের বাবার থেকে দূরে রাখেননি।

পড়ুন: যুক্তরাষ্ট্রের ঠিকানায় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’

দেখুন: আইয়ুব বাচ্চুর সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার গল্প

ইম/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.