মিশরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত ২২

0
57
মিশরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত ২২
ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন

মিশরে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ২২ জন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

গতকাল শুক্রবার (২৭ জুন) নীলনদের বদ্বীপ প্রদেশ মেনুফিয়ার আশমাউন শহরে  শ্রমিকদের নিয়ে একটি মাইক্রোবাস কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হ্তাহতদের মনোফ, আশমাউন, সেরস এল লায়ান, কুইস্না, এল বাগোর এবং শেবিন এল কৌমের হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে ট্রাক এবং মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

মেনুফিয়ার গভর্নর ইব্রাহিম আবু লেইমন জানিয়েছেন, দুর্ঘটনার কারণ জরুরিভাবে তদন্ত করা হবে। পাশাপাশি পরিবহন মন্ত্রণালয়কে আঞ্চলিক সড়কে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে, দেশটির শ্রমমন্ত্রী মোহাম্মদ জেবরান নিহত প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দুই লাখ মিশরীয় পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ টাকা) ও আহতদের ২০ হাজার পাউন্ড (৫০ হাজার‌ টাকা) ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম আল-মাসরি আল-ইয়ুমের তথ্যমতে, মিশরে প্রতি বছর মারাত্মক সড়ক দুর্ঘটনায় হাজার হাজার মানুষ প্রাণ হারায়। অতিরিক্ত গতি, খারাপ রাস্তা ও ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগ এই বেশিরভাগ দুর্ঘটনার মূল কারণ।

এনএ/

দেখুন: রুটির দাম বাড়ায় মিশরে ছড়িয়ে পড়েছিল রক্তাক্ত দাঙ্গা 

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.