বিজ্ঞাপন
টালিউডে পূজা মানেই নতুন সিনেমার উৎসব, আর ২০২৫ সালের পূজাতেও এই ট্র্যাডিশন বজায় থাকছে। এবারে পর্দায় ফিরছেন পরিচিত পুলিশ অফিসার পঙ্কজ সিংহ—যার চরিত্রে আবারও আবির চ্যাটার্জি।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘রক্তবীজ ২’-এর মোশন পোস্টারে দেখা যাচ্ছে, আগের মতোই অ্যাকশনে ভরপুর রূপে দেখা যাবে পঙ্কজ সিংহকে। বন্দুক হাতে দৃঢ় পজিশনে তার লুক পোস্টারে নজর কেড়েছে। দর্শকদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে।
এই ছবিতে চমক থাকছে বহু: যুক্ত হচ্ছেন একাধিক নতুন চরিত্র। থাইল্যান্ডে হয়েছে ছবির গানের শুটিং। মিমি চক্রবর্তী ও আবির জুটিকে আবার পর্দায় দেখার সুযোগও থাকছে। এ ছাড়াও কৌশানী মুখার্জিও থাকছেন, যাকে দেখা যাবে অঙ্কুশের বিপরীতে।
এনএ/
দেখুন: শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন যা বললেন পূজা চেরি
বিজ্ঞাপন


