বিজ্ঞাপন

অসুস্থ জোভান বললেন, ‘আমার সাথে ভালো ব্যবহার করুন’

অসুস্থতায় ভুগছেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান। শনিবার দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে নিজের অসুস্থতার কথা জানালেন অভিনেতা।

বিজ্ঞাপন

জোভান জানান, মাইগ্রেন রয়েছে তার। আর অসুখটা নিয়ে ভুগছেনও বেশ। পোস্টে লেখেন, ‘আমার মাইগ্রেন আছে, আমার সাথে ভালো ব্যবহার করুন। আমরা ভালো থাকিই বা কয়দিন?’ 

ভোগান্তির কথা উল্লেখ করে জোভান লেখেন, ‘বেশি গরম পড়লে আমাদের মাথা ব্যাথা করে আবার বেশি শীত পড়লেও মাথা ব্যাথা করে। এখন বৃষ্টির সীজন। বৃষ্টির পানি মাথায় পড়লেও মাথা ব্যাথা করে।’

জোভান লেখেন, ‘মাইগ্রেন রোদে গেলে বাড়ে, আগুনের তাপে বাড়ে, চোখে আলো পড়লে বাড়ে, খুব সাউন্ডে বাড়ে।’

সবশেষ জোভান লেখেন, ‘একটু এদিক সেদিক হলেই ব্যথা এসে হাজির! তাই বলছি যাদের মাইগ্রেন আছে, তাদের একটু স্পেশাল কেয়ার করা উচিত! আমাদের জীবনে কিন্তু শান্তি খুব কম থাকে।’

পড়ুন: এবার রাশিয়ার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা মাস্তুল

দেখুন: ঠিক মতো কথাও বলতে পারেন না রিংকু, অসুস্থ হয়ে পড়ে আছেন গ্রামের বাড়িতে!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন