পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে মৌলভীবাজার জেলা প্রশাসন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক লক্ষ গাছের চারা বিতরণ কর্মসূচি শুরু করেছে। মৌলভীবাজার সার্কিট হাউসে সকালে এই কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস,হাসান আহমেদ জাবেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।
এসময় জেলার সদর উপজেলার ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫০টি করে মোট তিন হাজার গাছের চারা বিতরণ করা হয়। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ৬ টি, শিক্ষার্থীরা ৪০টি, ২টি শিক্ষকরা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও বিদ্যালয় কমিটির সভাপতিরা ১টি করে এই চারা পান।
বিতরণকৃত চারাগুলোর মধ্যে ছিল আম, জাম, কাঁঠাল, বেল, পেয়ারা, নিম, লিচু , তাল, নারিকেল গর্জন, মেহগনি, বকুল, বাক্সবাদাম, আমলকি, হরীতকী, বহেরা ও বৈদ্য নারিকেল।
পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা এবং সরকারি অফিসেও এই গাছের চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হবে বলে জানান আয়োজকরা।
জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন বলেন, সবুজে ঘেরা মৌলভীবাজারকে আরও সবুজ করে তোলাই আমাদের লক্ষ্য। শিক্ষার্থীদের মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা ছড়িয়ে দিতে চাই আমরা এজন্য সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
পড়ুন: হাবিপ্রবি’র সাংবাদিক সমিতিতে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
দেখুন: নোয়াখালী ৩ আসনে নিরুত্তাপ, বাকিগুলোতে নৌকার বাধা স্বতন্ত্র
ইম/


