বিজ্ঞাপন

চাঁনখানপুলে ৬ জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ৫ আগস্টে রাজধানীর চাঁনখানপুলে আনাসসহ ৬ জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ।

বৃহস্পতিবার (০৩ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। সকালে এ মামলায় কনস্টেবল সুজনসহ ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এদিন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ এ মামলায় পলাতক ৪ আসামির পক্ষে অব্যাহতি চেয়ে করা আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। এছাড়াও শুনানি হবে আরও দুই আসামির করা আবেদনের ওপর।

এ মামলায় গ্রেফতার চার আসামি হলেন-শাহবাগ থানার বরখাস্তকৃত পরিদর্শক আরশাদ ও তিন কনস্টেবল সুজন, ইজাজ হোসেন ইমন ও ইজারুল।

আর পলাতক চার আসামি হলেন-সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুলে গুলি করে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গত ২৫ মে আমলে নেন ট্রাইব্যুনাল। ওইদিন পলাতক ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুলাল।

বিজ্ঞাপন

পড়ুন: হাজীগঞ্জে আজাদ হত্যা মামলার প্রধান আসামী মিঠু কাজী গ্রেফতার

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন