বিজ্ঞাপন

ব্যবসায় অতিমুনাফা সমর্থন করে না ইসলাম: রিজওয়ানা

ইসলাম ব্যবসায় অতিমুনাফা সমর্থন করে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (৫ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল সোস্যাল বিজনেস সামিটে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।

ইসলাম চর্চার বিষয় উল্লেখ করে রিজওয়ানা বলেন, ‘কোরআন এবং সহি হাদিসগুলোকে মেনে চলা মুসলিম বিশ্বের কর্তব্য।’

তিনি আরও বলেন, ‘মুসলিম বিশ্বের ঐক্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। রোহিঙ্গা, ফিলিস্তিনি নাগরিকসহ নির্যাতিত মুসলিমদের জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারিনি।’

শুধুমাত্র মুসলমানদের অধিকার রক্ষা নয় বরং অন্য সব ধর্মের বর্ণের মানুষের অধিকার সংরক্ষণের আহ্বান জানান এই উপদেষ্টা।

তিনি বলেন, ‘মুসলিম বিশ্বকে একসঙ্গে কাজ করতে হবে, থ্রি জিরো তত্ত্ব নিঃসরণের অনুসরণ করে মুসলিম বিশ্ব আগামীতে উন্নয়ন, পরিবেশ, কর্মদক্ষতা ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

এ সময় দরিদ্র মানুষের কল্যাণে ট্যাক্স কাজে লাগার তাগিদও দেন পরিবেশ উপদেষ্টা।

বিজ্ঞাপন

পড়ুন: বাঁশের তৈরি আসবাবপত্রের ব্যবহার বাড়াতে হবে: রিজওয়ানা হাসান

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন