বিজ্ঞাপন

ষড়যন্ত্র মূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নেত্রকোনা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দল এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

মিছিলটি দলীয় কার্যালয়ে সামনে থেকে শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না’র সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মর্তুজা বশীর আপেল।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নূরে আলম ফারাস, সাংগঠনিক সম্পাদক কাউসার হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার আলম এলিন, দপ্তর সম্পাদক মাইনুল হাসান মোহন ও সহ-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিনু প্রমূখ।

সমাবেশে বক্তারা দেশব্যাপী প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে
সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সর্বদা সতর্ক থাকার আহবান জানান।

পড়ুন: ঝিনাইদহে টানা বৃষ্টিতে শাকসবজির বাজারে অস্থিরতা, কাঁচা মরিচের কেজি ৩২০ টাকা

দেখুন: মেডিকেল ভর্তি পরীক্ষায় পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন