বিজ্ঞাপন

নেত্রকোনায় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’- এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্যসপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষ্যে, জেলা কমিটি, নেত্রকোনা-এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, রাফিকুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ ঘোষ, জেলা বিএনপি যুগ্ম-আহবায়ক এসএম মনিরুজ্জামান দুদুসহ আরো অনেকে।

সভায় কেন্দ্রীয় কর্মসূচি ও স্থানীয় পর্যায়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। আগামী ২২ জুলাই থেকে সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহ উদযাপন কর্মসূচি চলবে।

জেলা ও উপজেলা পর্যায়ে কর্মসূচি মধ্যে রয়েছে, ব্যানার, ফেস্টুন সহযোগে সড়কে রেলিং, উদ্বোধন, আলোচনা অনুষ্ঠান, স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষি, উদ্যোক্তা,প্রতিষ্ঠানকে পুরস্কার ও পদক প্রদান, নির্বাচিত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যচাষি, জেলে এবং মৎস্যজীবীগণের সমন্বয়ে জেলা ও উপজেলার মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ক মতবিনিময় সভা, জনবহল স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শণ, পুকুর/জলাশয়ের পানির ভৌত-রাসায়নিক গুণাগুন পরীক্ষা ও নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক ক্যাম্পেইন, “মৎস্যখাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা” শীর্ষক কর্মশালা/মতবিনিময় সভা, স্কুল-কলেজে রচনা ও কুইজ প্রতিযোগিতা অথবা মৎস্যজীবীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা, জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন, সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পড়ুন: ঘুষ বাণিজ্যের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জনকে প্রত্যাহার

দেখুন: শিক্ষায় কমছে বরাদ্দ, গতানুগতিক বাজেটে হতাশ শিক্ষাবিদরা | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন