দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে পরিচালক লোকেশ কানাগরাজের আসন্ন ছবি ‘কুলি’ নিয়ে ৩৫০-৪০০ কোটি টাকার বাজেটে নির্মিত হচ্ছে বলে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। রজনীকান্ত কীভাবে ১৫০ কোটি টাকা বেতন নিচ্ছেন, যেখানে লোকেশ ৫০ কোটি টাকা নিচ্ছেন তা নিয়েও গুঞ্জন রয়েছে।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক তার পারিশ্রমিক নিশ্চিত করে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন। তিনি বলেন, ‘রজনীকান্ত স্যারের পারিশ্রমিক নিয়ে আমি কিছু বলতে পারব না। তবে আপনি যে ৫০ কোটি টাকার কথা বলেছেন তা আমার বেতন।
১০০০ কোটি টাকা আয় করার জন্য এই ছবির উপর চাপ রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বক্স অফিসের পরিসংখ্যান নিয়ে কারো উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। তবে সেটা প্রযোজক, পরিচালক এবং অভিনেতার মাথা ব্যথা।’
পড়ুন: চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এসএম মনিরুজ্জামানের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক
দেখুন: পুলিশের ভ্যান আটকে দেয়া টুম্পা জানালেন আন্দোলনের লোমহর্ষক ঘটনা
ইম/


