বিজ্ঞাপন

রৌমারীতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণ সংযোগ

কুড়িগ্রামে বিএনপির কেন্দ্র ঘোষিত ৩১ দফার রুপ রেখা বাস্তবায়নে রাষ্ট্র কাঠামো মেরামত অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রৌমারী উপজেলা শাখার নেতৃবৃন্দরা।
মঙ্গলবার ২২ জুলাই রাতে উপজেলার সদর ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকায় এসব লিফলেট বিতরণ করেন উপজেলা কমিটির আহবায়ক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক।
এসময় উপস্থিত ছিলেন বন্ধবের ইউনিয়নের দাখিরুল ইসলাম কমিটির সদস্য মোঃ মোঃআব্দুল আজিজসহ অনান্য নেতাকর্মীরা।
৩১ দফার সারসংক্ষেপ তুলে ধরতে উপজেলা কমিটির আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক বলেন,কেন্দ্র ঘোষিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনা বাড়াতে আমরা লিফলেট বিতরণ করছি। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে, কৃষকের উৎপাদন ও বিপগণ সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা। চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা। সড়ক রেল নৌপথের আধুনিকায়ন ও বহু মাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের কার্যক্রম অবহ্যত থাকবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন: বড়াইগ্রা‌মে সড়ক দুর্ঘটনায় নিহত‌দের সাতজনই একই প‌রিবা‌রের, রোগী দেখ‌তে যা‌চ্ছিলেন সিরাজগঞ্জ

দেখুন: পদ্মা সেতুতে এ পর্যন্ত টোল আদায় ৬৬২ কোটি টাকা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন