বিজ্ঞাপন

বেপরোয়া পিকআপের চাপায় বৃদ্ধার মৃত্যু, আহত ২

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় কালিহালা (পূর্ব পাড়া) এলাকায় বেপরোয়া পিকআপ ভ্যানের চাপায় মোছাম্মৎ অরবুলা আক্তার (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (২৩ জুলাই) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সদরের কালিহালা হতে বিশরপাশা অভিমুখী পাকা রাস্তার পাশে কয়েকজন বসে ছিলেন। এ সময় ঢাকা মেট্রো-ন ১২-৬৮৯৫ নম্বরের একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উপর উঠে যায়। এতে তিনজন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধা অরবুলা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেকর্ড করেন।
আহতরা হলেন- সালাম মিয়া ও নূরেজা বেগম।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটিসহ গাড়ির চালক রাব্বীকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

বিজ্ঞাপন

পড়ুন: বড়াইগ্রা‌মে সড়ক দুর্ঘটনায় নিহত‌দের সাতজনই একই প‌রিবা‌রের, রোগী দেখ‌তে যা‌চ্ছিলেন সিরাজগঞ্জ

দেখুন: ৯৯৯ টাকায় পদ্মা সেতু ভ্রমণ প্যাকেজ উদ্বোধন 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন