১৪/০২/২০২৬, ১৬:৩৭ অপরাহ্ণ
28 C
Dhaka
১৪/০২/২০২৬, ১৬:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গণঅভ্যুত্থান দিবসে বোয়ালখালী বিএনপির বিজয় মিছিল

আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র – জনতার বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে বিশাল বিজয় মিছিল ও সমাবেশ করেছে করেছে বিএনপি।

৫ আগস্ট (মঙ্গলবার) বিকেলে চট্টগ্রাম বোয়ালখালী উপজেলা সদরে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যােগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।

এর আগে মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান।চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকতের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর,জেলা বিএনপির সদস্য মেহেদী হাসান সুজন, জেলা বিএনপির সদস্য শাহীনুর রহমান শাহীন, বিএনপি নেতা শহীদুল্লাহ চৌধুরী,ডা. মহসিন খান তরুণ,আবুল হাশেম,নুরুল করিম নুরু, সারোয়ার আলমগীরসহ নেতৃবৃন্দ।

বিজয় মিছিল বোয়ালখালী সদরের শহীদ মিনার প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলার আরাকান সড়কের ফুলতল গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান বলেন, ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামীলীগ মুক্ত করেছেন তাদের রক্তের দাম দিতে হবে।হাজারো জুলুম নির্যাতনকারী আওয়ামী লীগ ফ্যাসিস্ট দোসরদের যারা রক্ষা করছেন তাদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।তিনি বলেন, ভোট জালিয়াতি করে নির্বাচিত ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের অনেকেই এখনও বহাল তবিয়তে অফিস করছেন।
স্বৈরাচারের দোসর যারা এতবছর জুলুম নির্যাতন করেছে লুটপাট করেছে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার আহবান জানান তিনি।আজিজুল হক এসময় অভিযোগ করেন প্রশাসন এখনও দোসরদের তালিকা করেনি,দ্রুত বোয়ালখালীতে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের তালিকা করে আইনের আওতায় আনার দাবী জানান তিনি।

বিএনপি মব সন্ত্রাসে বিশ্বাস করেনা তাই বিএনপির নেতাকর্মীরা ধৈর্য্য ধারণ করছেন বলেও জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির এই নেতা।বিজয় মিছিলে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল, শ্রমিক দল অঙ্গসংগঠনের ইউনিয়ন,ওয়ার্ড- ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : বোয়ালখালীতে ভবনের ছাদে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন