১১/০২/২০২৬, ০:৩৪ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১১/০২/২০২৬, ০:৩৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জুলাই শহীদ স্মরণে গণতান্ত্রিক ছাত্র সংসদের মোমবাতি প্রজ্বলন

মৌলভীবাজারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এই আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মৌলভীবাজার জেলা শাখা। মোমবাতি প্রজ্বলন করে কিছুক্ষন নীরবতা পালন করে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মৌলভীবাজার জেলার মুখ্য সংগঠক মাসনুন আল আমিন, আহ্বায়ক ফাহিম আহমেদ জনি, যুগ্ম আহ্বায়ক ফোরকান নাসরুল্লাহ, সদস্য সচিব সাদেক খানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে মুখ্য সংগঠক মাসনুন আল-আমিন বলেন- জুলাই শহীদদের রক্তের বিনিময়ে আমরা একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি, তাঁদের এই আত্মত্যাগের মর্যাদা দিতে আমাদের সবাইকে কঠিন মনোবল নিয়ে কাজ করে যেতে হবে। ভবিষ্যতে গণতান্ত্রিক আন্দোলনকে আর শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানই আমাদের প্রেরণার উৎস, গণতন্ত্র, ইনসাফ ও ন্যায়ের আন্দোলনে শহীদদের ত্যাগ কখনো বৃথা যাবে না।

এর আগে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নবনির্মীত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মৌলভীবাজার জেলা শাখা।

বিজ্ঞাপন

পড়ুন: মৌলভীবাজার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্যে শহীদদের শ্রদ্ধাঞ্জলি

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন