28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২০:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আখাউড়ায় বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে প্রাণ গেল লাইন টেকনিশিয়ানের

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে মো. আলাউদ্দিন (৪৫) নামে এক লাইন টেকনিশিয়ান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বুধবার (৬ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার রামধননগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আখাউড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরে রামধননগর গ্রামের একটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করার সময় সার্ভিস লাইনে কাজ করার মুহূর্তে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন মো. আলাউদ্দিন। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. আলাউদ্দিন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। প্রায় তিন মাস আগে নোয়াখালী থেকে বদলি হয়ে আখাউড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে যোগ দেন। কর্মস্থলে তিনি একজন সৎ, পরিশ্রমী ও সদালাপী কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জহির আব্বাস। তিনি বলেন, “আমরা শোকাহত। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

প্রসঙ্গত, রামধননগরের যে বাড়িতে মিটার সংযোগ দিতে গিয়েছিলেন আলাউদ্দিন, সেখানে আগের দিন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। আজ সংযোগ পুনরায় চালু করার সময় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিস ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পড়ুন: এনসিপি নেতা-সমর্থকের মধ্যে মারামারি, বিএনপি নেতাকে ধাক্কা

দেখুন: সেনাবাহিনী ও র‍্যাবের পোশাকে যা ঘটেছিলো মোহাম্মদপুরে | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন