২০/০২/২০২৬, ৫:২৩ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২০/০২/২০২৬, ৫:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুর জেলা বিএনপির বিজয় মিছিল জনস্রোতে পরিণত

শ্রাবণের বৈরী আবহাওয়া ও ভারী বর্ষন উপেক্ষা করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা স্টেডিয়ামের উন্মুক্ত প্রাঙ্গণে জড়ো হয়।

গত বছরে ৫ আগষ্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (৬ আগষ্ট) বিকাল ০৫ টায় পিরোজপুর জেলা বিএনপির এই বিজয় মিছিলের ও সমাবেশের আয়োজন করে।

বিকাল ৫ টায় জেলা স্টেডিয়াম থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শহরের কৃষ্ণচুড়া মোড়ে এক সমাবেশ করে। মিছিলে নেতৃত্ব দেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য, সচিব গাজী অহিদুজ্জামান লাভলু, এ্যাডভোকেট আবুল কালাম আকন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী বিজয় মিছিলে অংশগ্রহণ করেন।

মিছিল শেষে কৃষ্ণচুড়া মোড়ের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু,এ্যাডভোকেট আবুল কালাম আকন, এলিজা জামান,সাঈদুল ইসলাম কিসমত ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও মৎসবীজীদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরশাসক হাসিনার পতনের মধ্য দিয়ে দেশের আকাশে উদীত হয় নতুন সূর্য। দুই হাজারের অধিক ছাত্রজনতার আত্মদানে রচিত হয়েছে নতুন ইতিহাস। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে আমরা সবাই এক ও অভিন্ন।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটির পরিচিতি সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন