বিজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত 

ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাসের বাস্তবায়নে রিয়েক্টস-ইন প্রজেক্টর আওতায় ‘জিংক গম ও জিংক ধান’ শীর্ষক একটি ‘স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৬ আগস্ট) ইএসডিও’র আয়োজনে ও পরিচালনায় জেলার পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের ফকীরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- ফকীরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইএসডিওর রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, পিও মোঃ মিজানুর রহমান ও স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ। 

অনুষ্ঠানে ১০০ জন ছাত্র-ছাত্রী এবং ১৪ জন শিক্ষক উপস্থিত ছিলেন। 

এসময় জিংক ধান ও গমের উপকারিতা, মানব দেহে জিংকের  প্রয়োজনীয়তা, জিংক গমের রুটি ও জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো সহ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ঠাকুরগাঁওয়ে গড়েয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুল সেনসিটাইজেসন প্রোগ্রাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন