বিজ্ঞাপন

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শত বর্ষের ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজুর নানা অনিয়ম-দূর্নীতি, স্বেচ্ছাচারিতা, অন্যায়ভাবে কর্মচারীদের চাকরীচ্যুত করা এবং এক বছরেও সাধারণ শিক্ষার্থীদের ১১ দফা বস্তবায়ন না হওয়ায় তার অপসারণ দাবীতে মানবন্ধন হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে সাধারণ শিক্ষার্থী ও চাকরীচ্যুত কর্মচারীদের পরিবারর্গের ব্যানারে এ মানবন্ধন হয়।

মানববন্ধনে অভিযোগ করা হয়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাজালাল সাজু দাায়িত্ব পাওয়া পর থেকেই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারী সাথে খারাপ আচড়ন করে আসছেন। প্রতিষ্ঠানের দোকান পাটের ভাড়ার টাকা নানা কৌশলে নিজের হস্তগত করে রেখেছেন। নিজের খেয়াল খুশিমত কর্মচারীদের চাকরী থেকে বাদ দিচ্ছেন। চাকরী হারিয়ে অনেকে এখন দিশেহারা। জুলাই গনঅভ্যুস্থানের পর বিদ্যালয় সংস্কারের সাধারণ ছাত্রদের পক্ষ থেকে ১১ দফা দাবী জানানো হয়। এক বছর পেরিয়ে গেলেও এর একটি দাবীও বস্তবায়ন করা হয়নি। বিদ্যালয়ের উন্নয়ন সহ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভার প্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ চান তারা।

মানববন্ধ চলাকালে বক্তব্য দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব আহেমদ সোয়ান, সাংবাদিক বাদল হোসেন, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ রুবেল, সাদ্দাম, রাকিব, শিক্ষার্থী নাফিস ইকবাল, চাকরীচ্যুত কর্মচারী বনমালি প্রমূখ।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজু জানান, নিয়ম ভেঙ্গে তিনি কিছু করেননি। তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।

এ বিষয়ে মদামত জানতে উপজেলা নির্বাহী অফিসার ও পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি রকিবুল হাসানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ডিসি আফিসে মিটিংএ আছেন বলে জানান।

বিজ্ঞাপন

পড়ুন : খাগড়াছড়িতে চিকিৎসকের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের অভিযোগ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন