১১/০২/২০২৬, ২:৪০ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ২:৪০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নাটোরে প্রাইভেটকারের চালককে গলা কেটে হত্যা

নাটোরের লালপুরে সাইদুর রহমান নামে এক প্রাইভেটকারের চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাইদুর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, কুষ্টিয়ার ভেড়ামারা একটি প্রাইভেটকার নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার দিকে যাচ্ছিল। পথে লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের সামনে চালকের গলায় ছুরি দিয়ে আঘাত করে দুর্বত্তরা। পরে প্রাইভেটকার থেকে বের হয়ে চালক সাইদুর রহমান জনসমাগম এলাকায় আসার চেষ্টা করেন। এরপর রাস্তার পাশে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থলে প্রাইভেটকারের ভেতর থেকে একটি ছুরি উদ্ধার করে।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রাইভেটকারের ভেতরে থাকা যাত্রীরা এ ঘটনা ঘটাতে পারেন। এই ঘটনার তদন্ত চলছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: নাটোরের রাসেল হোসাইনের মানবিক রেমিট্যান্স কর্মসূচি

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন