২৬/০২/২০২৬, ১৮:১১ অপরাহ্ণ
26 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৮:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। শুক্রবার সকালে রূপগঞ্জ থানা ভবনের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারন সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সুরা সদস্য এ্যাডভোকেট ইস্রাফিল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্যরা।

সভায় রূপগঞ্জের মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং নির্মুলে প্রয়োজনীয় করনীয় বিষয় নিয়ে উপস্থিত জনসাধারণের মতামত নেয়া হয়।পরে অতিরিক্ত পুলিশ সুপার ইশরাত জাহান এসব তথ্য তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

বিজ্ঞাপন

পড়ুন: জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ আহমেদ টুটুলের নেতৃত্বে রূপগঞ্জে বিজয় র ্যালি

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন