নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দাউদপুর ইউনিয়ন অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বর্ধিত সভা, প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলার জিন্দা পার্ক স্কুল মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: বাছির উদ্দিন বাচ্চু। দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুঁইয়ার সঞ্চালনায় আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আহসান উল্লাহ মাস্টার, সহ সভাপতি কায়কোবাদ পাশা,দাউদপুর ইউনিয়ন বিএনপির মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রিমা আক্তারসহ স্থানীয় নেতা কর্মীরা।
এ সময় বিএনপি নেতা কর্মীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রাথমিক সদস্য সংগ্রহ, পুরাতন সদস্যপদ নবায়ন এবং দলের বর্ধিত সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেয়াসহ নানা বিষয়ে আলোচনা করেন ।
পড়ুন: ফারাবিকে মুক্তি না দিলে ব্রাহ্মণবাড়িয়ায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
দেখুন: চীনের উজানে বাঁধ: তলিয়ে যাওয়ার শঙ্কায় ভারত-বাংলাদেশ
ইম/


