26.5 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বরগুনায় সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

সোহাগ হাফিজ,বরগুনা প্রতিনিধি: গাজীপুরের চান্দানা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক মো: আসাদুজ্জামান তুহিনকে (৩৮) জবাই করে হত্যা ও বাংলাদেশের আলো’র গাজীপুর প্রতিনিধি আনোয়ার হোসেনকে ধরে নিয়ে হাত-পা থেঁতলে দেয়ার প্রতিবাদে বরগুনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিকরা।

বিজ্ঞাপন

শনিবার (৯ আগস্ট) বেলা এগারোটার দিকে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ও মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে মানববন্ধন ও সমাবেশে অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা জামায়াতে ইসলামীর আমির মো. মহিবুল্লাহ হারুন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহিন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ,প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি মো হাফিজুর রহমান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুল আলম মান্নু,মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জাহাঙ্গীর কবির মৃধা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সারাদেশে প্রতিনিয়ত গণমাধ্যম কর্মীরা হত্যা, গুম, নির্যাতন, হামলা, মামলাসহ নানাধরনের নিপীড়নের শিকার হচ্ছেন। নিপীড়ন প্রতিহত করতে হলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। সকল খুনিদের আইনের আওতায় আনা সহ যতো দ্রুত সম্ভব বিচারের দাবী জানান।এ ছাড়াও সারা দেশে আইনশৃঙ্খলা অবনতির জন্য সরকারকে কঠোর ভাবে দমনের অনুরোধ জানান।

পড়ুন: নোয়াখালীতে প্রবাসীর পরিবারের ৭ জনের মৃত্যু, চালকের বিরুদ্ধে মামলা

দেখুন: আবহাওয়া: উত্তরে কুয়াশা, দক্ষিণে লঘুচাপের আভাস |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন