কুষ্টিয়ার কুমারখালীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, দ্রুততম সময়ে গড়াই নদীর উপর শহিদ আবরার ফাহাদ সেতু বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। আজ বুধবার দুপুর ২টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াই ঘাটে শহীদ আবরার ফাহাদ সেতুর প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, গত ৮তারিখে শহিদ আবরার ফাহাদের বাবা প্রধানমন্ত্রী সাথে সাক্ষাৎ করেছেন। সে সময় উনি প্রধানমন্ত্রীর কাছে একটি মসজিদ ও গড়াই নদীর উপর শহিদ আবরার ফাহাদ সেতুর দাবী করেছেন। এরপর গড়াই নদীর উপর সেতুটির দ্রুত বাস্তবায়নের জন্যে প্রধানমন্ত্রী অনুশাসন অনুযায়ী মন্ত্রনালয়ের পক্ষ থেকে প্রতিমন্ত্রী হিসেবে এখানে এসে উপস্থিত হয়েছি আমি। এবং আমার সঙ্গে হিসাবে এই সেতু রিলেটেড যারা ইঞ্জিনিয়ার তারাও এসেছেন। তিনি আরো বলেন, আমাদের একটু সময় দিতে হবে, আমরা এখানকার সয়েল টেস্ট করব, স্টাডি করব তারপর কাজ শুরু করব। প্রধানমন্ত্রী পক্ষ থেকে বলতে পারি দ্রুত সময়ের মধ্যে গড়াই নদীর উপর শহিদ আবরার ফাহাদ সেত বাস্তবায়ন হবে ইনশাল্লাহ।
এসময় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সাবেক সংসদ সদস্য মেহেদী আহমেদ রুমি, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার সহ বিএনপি ও এর অংগসংগঠনের নেতাকমিরা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী রায়ডাঙ্গা কবর স্থানে শহিদ আবরার ফাহাদের কবর জিয়ারত ও তার নামে প্রতিষ্ঠিত নির্মানাধীন মসজিদ পরিদর্শন করেন।
পড়ুন : শতভাগ টিকাদান নিশ্চিতের তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর; নিয়োগ পাচ্ছে ১ লাখ হেলথ কর্মী
সা/


