২৮/০২/২০২৬, ১:৫৮ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৮/০২/২০২৬, ১:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নাটোরে স্টেডিয়াম উদ্বোধনীতে ডিবির বাধার মুখে অনুষ্ঠান বয়কট করল জেলা বিএনপি

নাটোর সদর উপজেলায় স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে ঢুকতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বাধার মুখে পড়ে অনুষ্ঠান বয়কট করেছে জেলা বিএনপি। শনিবার (৯ আগস্ট) সকালে শহরের কানাইখালি মিনি স্টেডিয়ামে প্রবেশের সময় জেলা গোয়েন্দা পুলিশের ( ডিবি) অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে জেলা বিএনপির শীর্ষ নেতারা অনুষ্ঠান ত্যাগ করেন।

বিজ্ঞাপন

জেলা বিএনপি সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে বিএনপি নেতাদের সদর উপজেলা স্টেডিয়াম উদ্বোধনের আমন্ত্রণ জানানো হয়। সে মোতাবেক জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবল চৌধুরীসহ কয়েকজন বিএনপি নেতা শনিবার সকাল সোয়া ১০টার দিকে কানাইখালি মিনি স্টেডিয়ামে যান। তারা স্টেডিয়ামের প্রধান ফটক হয়ে উদ্বোধনী অনুষ্ঠান স্থলে ঢোকার সময় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক হাসিবুল্লাহ হাসিব বাধা দেন। এ ঘটনার পর বিএনপি নেতারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

দুপুরে শহরের হরিশপুরে নিজ কার্যালয়ে জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, স্থানীয় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা বিএনপির ১০ জন নেতাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। উপদেষ্টার অনুষ্ঠানে যেতে বাধা দেয়া হয়। এই কারণে মিনি স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠান ও জেলা পরিষদের আলোচনা সভা বর্জন করা হয়।

নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ হাসিব বলেন, নিরাপত্তা দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। আমন্ত্রণ থাকলেও দলবল নিয়ে প্রবেশের অনুমতি দেয়া সম্ভব হয়নি।

শনিবার সকাল সাড়ে ১০টায় ক্রীড়া উপদেষ্টা সজীব ভুঁইয়া নাটোর সদর উপজেলা স্টেডিয়ামসহ দেশের মোট ১৪টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন।

পড়ুন: সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে বন্দর ও সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দেখুন: জামায়াতের বিচারের জন্য আইন সংশোধনের প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন