২৬/০২/২০২৬, ২১:৩৭ অপরাহ্ণ
23.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ২১:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাষ্ট্রকাঠামোর ৩১ দফা নিয়ে রূপগঞ্জে কেন্দ্রীয় যুবদল নেতা দুলাল হোসেনের উঠান বৈঠক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়ন হলে দেশের স্বার্থে সম্ভাব্য সুফল তুলে ধরে উঠান বৈঠক করেছেন নারায়ণগঞ্জ -১ রূপগঞ্জ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সম্পাদক দুলাল হোসেন।

বিজ্ঞাপন

শনিবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের রোহিলা এলাকায় এলাকায় এ উঠান বৈঠকে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ হাজারো নারী পুরুষ অংশ নেয়।

এ সময় তিনি বলেন, রূপগঞ্জে কোন চাঁদাবাজ, সন্ত্রাসীর ঠাই হবে না। দলের নাম ভাঙ্গিয়ে কেউ কোন অপকর্ম করলে কারো ছাড় নেই। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রূপগঞ্জবাসির শান্তি শৃঙ্খলা ও নিরাপদ বসবাস যোগ্য পরিবেশ করতে ভূমি দস্যুতা বন্ধ করতে হবে। পাশাপাশি সেচ প্রকল্প এলাকার জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধার করতে হবে। জনগণের ঐকান্তিক ইচ্ছে ও সবাই এগিয়ে এলে এসব সমস্যা সমাধান সম্ভব।

পড়ুন: আওয়ামী লীগ নেতার হামলায় আহত বিএনপি সমর্থক আইসিইউতে

দেখুন: বাড়বে বৃষ্টির প্রবণতা, আসতে পারে লঘুচাপ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন