বিজ্ঞাপন

ফরিদপুরে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

ফরিদপুরের ভাঙ্গায় একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, নগরকান্দা উপজেলার লস্করদী ইউনিয়নের হাসনহাটি গ্রামের দলিল উদ্দিন মোল্লার ছেলে চয়ন মোল্লা (২৩), আজগার শেখের ছেলে সজীব শেখ (২২) এবং ইনায়েত মোল্লার ছেলে নয়ন মোল্লা (২১)। নিহত চয়ন সৌদি আরবপ্রবাসী ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই তিন তরুণ একটি মোটরসাইকেলে করে ভাঙ্গা থেকে নিজ বাড়ি নগরকান্দায় যাচ্ছিলেন। পথিমধ্যে নওপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই চয়ন মোল্লার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশ গুরুতর আহত সজীব ও নয়নকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজীবের মৃত্যু হয়।

এদিকে, মোটরসাইকেলচালক নয়ন মোল্লার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল হোসেন জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

পড়ুন : রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনা

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন