২৬/০২/২০২৬, ২১:৩৮ অপরাহ্ণ
23.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ২১:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাষ্ট্রকাঠামোর ৩১ দফা প্রচারে নারায়ণগঞ্জ ১ আসনে মনোনয়ন প্রত্যাশি শরীফ আহমেদ টুটুলের উঠান বৈঠক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়ন হলে দেশের স্বার্থে সম্ভাব্য সুফল তুলে ধরে উঠান বৈঠক করেছেন নারায়ণগঞ্জ -১ রূপগঞ্জ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ আহমেদ টুটুল । শনিবার বিকেলে উপজেলার দাউদপুর এলাকায় এ উঠান বৈঠকে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ হাজারো নারী পুরুষ অংশ নেয়।

বিজ্ঞাপন

এতে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নেতা সাব্বির আহমেদ দীপু,রূপগঞ্জ উপজেলা বিএনপি র যুগ্ম সম্পাদক মাসুদ বাবুল, নিঝুম পল্লি রিসোর্টের স্বত্বাধিকারী ও দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবুল হোসেন, বিএনপি নেতা মশিউর রহমান সোহেল, সাইফুল ইসলাম হিরন মাস্টারসহ স্থানীয় নেতা কর্মীরা।

এ সময় শরীফ আহমেদ টুটুল তার বক্তব্যে বলেন, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সমাজ গড়ে তুলতে, সমৃদ্ধ দেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নাই। তাই ঘরে ঘরে এ দফাগুলো পৌঁছে দিলে জনগণের কাছে বিএনপি হয়ে ওঠবে আরও আস্থাশীল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান বিএনপির দূর্দিনেও দলকে ঐক্যবদ্ধ ও শৃঙ্খলায় রেখেছেন। সামনে সময় আসছেন দেশের হাল ধরবেন তিনি। তাঁর নির্দেশে বিগত সময়ে আমরা রাজপথে ছিলাম। আজো আছি। সব সময় থাকবো। আমরা ক্ষমতায় এলে রূপগঞ্জবাসির শান্তি শৃঙ্খলা ও নিরাপদ বসবাস যোগ্য পরিবেশে বসবাস করবে।

পড়ুন: গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে : এ্যাটর্নী জেনারেল

দেখুন: আবহাওয়া: উত্তরে কুয়াশা, দক্ষিণে লঘুচাপের আভাস 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন