২৫/০২/২০২৬, ০:৪৯ পূর্বাহ্ণ
23.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ০:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মাদক সমাজ ধ্বংস করেছে, এর নেত্রী ছিল শেখ হাসিনা: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আজকে সমাজ, মানবিকতা ও পরিবারকে ধ্বংস করে দিয়েছে মাদক। শেখ হাসিনা শুধু একজন স্বৈরশাসক কিংবা ফ্যাসিস্টই নন, তিনি মাদকেরও নেত্রী ছিলেন। তাঁর অপরাজনীতি যেন আর কখনো এ দেশের জনগণের ওপর আঘাত হানতে না পারে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর মোহনা ইউনিয়ন বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের উদ্বোধক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য বড় পরীক্ষা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে দেশ আবার শান্তি ও স্বাভাবিক জীবনে ফিরবে।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন: হাসপাতাল বিহীন রাঙ্গাবালীতে নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

দেখুন: ঘূর্ণিঝড় ‘সিত্রাং’, সরাসরি আঘাত হানতে পারে বাংলাদেশে

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন