০২/০৩/২০২৬, ১৩:৪৮ অপরাহ্ণ
31 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৩:৪৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বগুড়ায় গণশুনানিতে দুদক চেয়ারম্যানের দিকে জুতা নিক্ষেপ, ক্ষোভের কারণ জানালেন মৎস্যচাষি

বগুড়া শহরের টিটু মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের দিকে জুতা নিক্ষেপ করেছেন ছাকোয়াত হোসেন মণ্ডল (৬৫) নামের এক মৎস্যচাষি। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, গণশুনানি চলাকালে হঠাৎ ক্ষিপ্ত হয়ে নিজের পায়ের জুতা দুদক চেয়ারম্যানের দিকে নিক্ষেপ করেন ছাকোয়াত। জুতাটি মঞ্চে না লেগে নিচে পড়ে যায়। পরে কর্মকর্তারা তাঁকে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নিলেও চেয়ারম্যানের নির্দেশে আবার ভেতরে বসতে দেওয়া হয়।

ছাকোয়াত হোসেন অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় প্রতারিত হয়ে প্রতিকার চেয়েও তিনি কোনো সুরাহা পাননি। পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এমনকি সেনাপ্রধানের দপ্তর ও মানবাধিকার কমিশনেও অভিযোগ করেও ফল পাননি। আজকের গণশুনানিতে গিয়ে তাঁর অভিযোগও গ্রহণ না করায় তিনি ক্ষোভে এ ঘটনা ঘটান।

তিনি বলেন, “সব দপ্তরে অভিযোগ দিয়েও বিচার পাইনি। মানবাধিকার কমিশন দুবার আমার পক্ষে রায় দিলেও কোনো কাজ হয়নি। দুদকের এই অনুষ্ঠানে শুধু সদর থানার অভিযোগ নিচ্ছে, আমারটা নিচ্ছে না। এই আক্ষেপেই আমি জুতা নিক্ষেপ করেছি। আমি জানি জেলে যেতে হবে, তাই প্রস্তুতি নিয়েই বাড়ি থেকে এসেছি।”
এ বিষয়ে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন কোনো মন্তব্য করতে রাজি হননি |

পড়ুন: সিলেটে ২৪ ঘন্টা পর উদ্ধার হলো বিজিবি সদস্যের মরদেহ

দেখুন: মুন্সিগঞ্জে নৌকার সমর্থককে হত্যা 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন