বিজ্ঞাপন

কলকাতায় চালু হলো প্রথম লোকাল এসি ট্রেন

কলকাতায় চালু হয়েছে প্রথম লোকাল এসি ট্রেন। বাইরে থেকে দেখলে এটি অনেকটা মেট্রোর মতো হলেও প্রযুক্তিগতভাবে ট্রেনটির কিছু পার্থক্য আছে। সম্প্রতি এর উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আপ ও ডাউন মিলিয়ে প্রতিদিন এক জোড়া ট্রেন শিয়ালদহ থেকে রানাঘাটে চলাচল করবে।

চেন্নাই–এর ইন্টগ্রাল কোচ ফ্যাক্টরির তৈরি করা ট্রেনে ১২টি কোচ রয়েছে। প্রতি ট্রিপে ১ হাজার ১২৬ যাত্রী চলাচল করতে পারবেন। ট্রেনে রয়েছে সর্বাধিক আধুনিক ব্যবস্থা।

এই ট্রেনে অগ্নি নির্বাপন যন্ত্র, বিপদে গার্ডের সঙ্গে সরাসরি যোগাযোগের টক-ব্যাক সিস্টেম, আপৎকালীন পরিস্থিতিতে স্লাইডিং ডোর খোলার লকিং ব্যবস্থা, জরুরি অ্যালার্ম, প্রতিটি কোচে সিসিটিভি ক্যামেরা রয়েছে।

মেট্রোর মতো বড় বড় জানালা থাকায় যাত্রীরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। যাত্রীরা চলন্ত অবস্থায় এক কামরা থেকে অন্য কামরায় যেতে পারবেন।

কেবিনের এসি থেকে নিষ্কাশিত পানি স্বয়ংক্রিয়ভাবে জানালা পরিষ্কারের কাজে ব্যবহার হবে- যা সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিনির্ভর। এটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় বলা চলে।

বিজ্ঞাপন

পড়ুন: কলকাতায় বাংলাদেশি উপ-দূতাবাসে ৪০০ কেজি আম পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন