যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ প্রস্তাব নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন এবং দুই দেশের মধ্যে সম্ভাব্য চুক্তি নিয়ে সংশয় তুলে ধরেছেন। পাশাপাশি আবারো যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে।
হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ইরান আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে আগ্রহী হলেও তাদের প্রস্তাব তাকে সন্তুষ্ট করতে পারেনি। তিনি স্পষ্টভাবে জানান, বর্তমান অবস্থায় চুক্তি নিয়ে তিনি আশাবাদী নন।
ট্রাম্প আরও দাবি করেন, ইরানের নেতৃত্বে অভ্যন্তরীণ বিভাজন রয়েছে, যা আলোচনাকে জটিল করে তুলছে। তাঁর ভাষায়, দেশটির মধ্যে একাধিক উপদল রয়েছে এবং তারা একসঙ্গে সুসংগঠিতভাবে সিদ্ধান্ত নিতে পারছে না।
যদিও ইরান কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে বলে স্বীকার করেন ট্রাম্প, তবুও শেষ পর্যন্ত একটি স্থায়ী চুক্তি সম্ভব হবে কি না, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।
বিশ্লেষকদের মতে, এই মন্তব্যের ফলে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও দীর্ঘায়িত হতে পারে এবং কূটনৈতিক সমাধান অনিশ্চিত হয়ে পড়তে পারে।
সূত্র: সিএনএন
পড়ুন : পাকিস্তানের কাছে যুদ্ধ বন্ধের নতুন প্রস্তাব পাঠালো ইরান


