০২/০৩/২০২৬, ১:৩৭ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ১:৩৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ফেনীতে ভারতীয় মদসহ ৬ চোরাকারবারী আটক

ফেনী জেলার ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর এলাকায় মাদক বিরোধী অভিযানে ভারতীয় মদসহ ৬ জন চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১১ আগস্ট ২০২৫) সকালে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর একটি টহল দল ফুলগাজী থানার তদন্ত ওসি মো. নুরুল ইসলামের উপস্থিতিতে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিজিবি জানায়, অভিযানে ৩ বোতল ভারতীয় ম্যাজিক মোমেন্ট মদ জব্দ করা হয়। আটককৃতরা হলেন— মো. আব্দুল করিম (৩০), মো. মমিন (২১), মো. রোমান (২১), ইমন (২২), মো. হানিফ (২৩) এবং রবিউল হক (২৫)। এদের মধ্যে পাঁচজন পরশুরাম উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা এবং একজন ফুলগাজী উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা।

অভিযান শেষে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন,
“সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন

পড়ুন: সাংবাদিক হত্যা ও নির্যাতন বন্ধে ফেনী পরশুরাম প্রেসক্লাবের মানববন্ধন ও কলম বিরতি

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন