০১/০৩/২০২৬, ৫:৪৮ পূর্বাহ্ণ
18.1 C
Dhaka
০১/০৩/২০২৬, ৫:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কিশোরগঞ্জে বিদ্যালয়ের সিঁড়ির রেলিং থে‌কে প‌ড়ে তৃতীয় শ্রে‌ণির ছাত্রীর মৃত্যু

কিশোরগঞ্জের ইটনায় বিদ্যাল‌য়ের সিঁড়ির রেলিং থে‌কে প‌ড়ে তৃতীয় শ্রে‌ণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার রমানাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত তৃতীয় শ্রেণির ছাত্রী দেবী রাণী দাস ইটনা উপজেলার রমারাথপুর গ্রামের লিটন দাসের মেয়ে।

কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার (১০ আগস্ট) দুপুরে টিফিন টাইমে স্কুলের সকল শিক্ষার্থীরা খেলাধুলা করছিল। এসময় তৃতীয় শ্রেণির ছাত্রী দেবী রাণী দাস খেলার ছলে দোতলায় উঠার সিঁড়ির রেলিংয়ে উঠতেই নীচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেয় ডাক্তার। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে রাত ১১ টার দিকে দেবী রাণী দাসের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

পড়ুন: তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন