বিজ্ঞাপন

পটুয়াখালীতে ইসলামী ছাত্র শিবিরের উদ্যেগে কৃতি শিক্ষার্থী সংবর্ধণা

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী জেলা শাখার উদ্যেগে এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষায়  জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৩৫০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রাকিবুল ইসলাম (নুর) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, জেলা জামায়াতের আমীর  অ্যাডভোকেট নাজমুল আহসান, ‘ল’ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে সিইও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, বিশিষ্ট ইসলামি স্কলার শায়েখ জামাল উদ্দীন, পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সুজাহাঙ্গির কবির সরকার, ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা প্রমূখ।
অনুষ্ঠানে  শিক্ষার্থীদেরকে ক্রেস্ট, অ্যাসিভমেন্ট সার্টিফিকেট, গিফ্ট প্যাক, ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
এসময় শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবক, সাংবাদিক ও  ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন: সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

দেখুন: লক্ষ্মীপুরে সজিব হ ত্যাকান্ড ব্যক্তিগত দ্বন্ধে: জেলা পুলিশ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন