বিজ্ঞাপন

সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দুর্গাপুর সাংবাদিক সমিতির প্রতিবাদ

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের প্রতিবাদে ও খুনিদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে দুর্গাপুর পৌর শহরে সংগঠনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এ প্রতিবাদ সভায় সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজেশ গৌড়’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মামুন রণবীর, সাংগঠনিক সম্পাদক পলাশ সাহা, কোষাধ্যক্ষ শফিকুল আলম সজীব, সাবেক সাধারণ সম্পাদক কলি হাসান এবং কার্যনির্বাহী সদস্য সৈকত সরকার।

আলোচনাকালে বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অনতিবিলম্বে খুনিদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এছাড়া সাংবাদিক সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার দাবি করেন তারা। দেশে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান আলোচকরা।

পড়ুন: সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

দেখুন: কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন