১১/০২/২০২৬, ১০:২৪ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১০:২৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ফেনীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচি

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে ফেনীতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে ফেনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

কর্মসূচি বাস্তবায়নে ছিল ফেনীর সিভিল সার্জন অফিস। সহযোগিতা করেছে ক্যামেলিয়া জাগো নারী উন্নয়ন সংস্থা ও প্রতিভা যুব সংস্থা। আয়োজনে ছিলেন জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, ফেনী।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক (অ.দা.) সাইফউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে ও ফেনী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মুহাম্মদ হিলালুদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সাইফুল ইসলাম, ফেনী জেলা এনজিও ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী আরমান, সাধারণ সম্পাদক সিদ্দিক আল মামুন, প্রশিক্ষক (কম্পিউটার) স্বপন চন্দ্র দেবনাথ, প্রশিক্ষক (আরএসি) সাইফুল ইসলাম, প্রতিভা যুব সংস্থার নির্বাহী পরিচালক মোঃ শহীদুল ইসলাম, ক্যামেলিয়া জাগো নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী মেহেরাজ আরা ক্যামেলিয়া, রক্তদাতা আব্দুল হান্নান প্রমুখ।

আয়োজকরা জানান, রক্তদানের মাধ্যমে তরুণদের মানবসেবায় সম্পৃক্ত করা এবং স্বেচ্ছাসেবার চেতনা জাগিয়ে তোলাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য। কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদান করেন যুব সংগঠনের সদস্য।

রক্তদান কর্মসূচির বক্তারা বলেন, সমাজের সকল শ্রেণির মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে। এতে যেমন অসুস্থ ও দুর্ঘটনাগ্রস্ত রোগীরা জীবন ফিরে পায়, তেমনি নিয়মিত রক্তদানে দাতার শারীরিক সুস্থতার জন্যও উপকারী।

পড়ুন: সুনামগঞ্জ সীমান্তের ওপারে মেঘালয় থেকে ৪ বাংলাদেশি আটক

দেখুন: স্বাধীনতার পর থেকে বেহাল সুবর্ণচরের সড়ক

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন