মেহেরপুরের মুজিবনগরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১ জন পুরুষ ও ৩ জন মহিলাসহ মোট ৪ জন বাংলাদেশিকে সীমান্ত পেরিয়ে ঠেলে দিয়েছে। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মুজিবনগর থানা পুলিশ তাদের আটক করে।
বুধবার বেলা ১১টার দিকে মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—যশোর কোতোয়ালি থানার মৃত মশিয়ার রহমানের ছেলে তাহাজ্জেল হোসেন (৩৫),সাতক্ষীরা কালিগঞ্জ থানার হারান সরকারের স্ত্রী সুলতা সরকার (৪২),সাতক্ষীরা শ্যামনগর থানার মহিদুল ইসলামের স্ত্রী মনোয়ারা (৩৫),মাদারীপুর রাজৈর থানার ধ্রুব বারুরীর স্ত্রী তৃপ্তী বারুরী (৩৫)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, বিভিন্ন রোগের চিকিৎসার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। সাজা ভোগ শেষে বুধবার সকালে বিএসএফ দারিয়াপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশের ভূখণ্ডে পুশইন করে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ১ জন পুরুষ ও ৩ জন মহিলাকে বিএসএফ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে। আমরা তাদের আটক করে থানায় এনেছি। নাগরিকত্ব যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন: নানা রোষানল কাটিয়ে আলোর দিশারী স্বপন মাহমুদ
দেখুন: ভোটে পুলিশের নিরপেক্ষতার গ্যারান্টি ডিএমপি কমিশনারের |
ইম/


