28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২০:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড

ফেনসিডিল রাখার দায়ে চুয়াডাঙ্গার আদালত রশিদা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা না দিলে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড কার্যকর হবে।

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ আল-আমিন মাতুব্বর রশিদা বেগমের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রশিদা বেগম (৫৯) চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ার রবিউল ইসলামের স্ত্রী।

পিপি অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০১৬ সালের ৯ নভেম্বর চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল আকন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ায় অভিযান চালায়। তাদের কাছে খবর আসে, সেখানে ফেনসিডিল বিক্রি হচ্ছে। এ সময় রশিদা খাতুনকে ৪৭ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ আটক করা হয়।

পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম সদর থানায় দুইজনকে আসামী করে মামলা দায়ের করেন। পরে ২০১৭ সালের জানুয়ারি মাসে উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৮ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণের পর আদালত বুধবার দুপুরে রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পড়ুন : চুয়াডাঙ্গায় সার ও কীটনাশকে অনিয়ম, ২ প্রতিষ্ঠানে ৬৫ হাজার টাকা জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন