বিজ্ঞাপন

সীতাকুণ্ডে ১২ শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ হাজার গাছের চারা বিতরণ

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার দিনব্যাপী উপজেলার ১২টি স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্রিটিশ আমেরিকান টোবাকোর সহযোগিতায় এবং তোফাজ্জল আহমেদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফুল, ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তোফাজ্জল আহমেদ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ইফতেখার আহমদ জুয়েল বলেন, জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি ও পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীতলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শীতলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ আলী, সবুজ শিক্ষায়তন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আলমগীর, সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী নেওয়াজ, কুমিরা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিন, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সাংবাদিক নাঈম আহমেদ কপিল এবং তোফাজ্জল আহমেদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্য রনি, আরিফ ও সানিসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

পড়ুন : ধামরাইয়ে অবৈধ ব্যাটারি গলানোর কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন