১৪/০২/২০২৬, ৬:১৩ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৪/০২/২০২৬, ৬:১৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরের মেঘনায় ১৮ হাজার বস্তা সিমেন্টসহ ডুবলো লাইটার জাহাজ

চাঁদপুরের মেঘনা নদীতে ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্টসহ শাহ সিমেন্ট কোম্পানির একটি লাইটার জাহাজ ডুবে গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে চাঁদপুর সদর উপজেলার দোকানঘর এলাকার কাছাকাছি মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সকালে এমভি চাঁদতারা-৮ নামক একটি জাহাজ নোঙর করা অবস্থায় তীব্র স্রোতের প্রভাবে নোঙর ড্র্যাগিং করা এমভি জামান নামক অপর একটি জাহাজের সঙ্গে ধাক্কা খায়। এতে এমভি চাঁদতারা-৮ জাহাজটির ইঞ্জিন রুমের তলা ফেটে পানি ঢুকতে থাকলে কর্তব্যরত মাস্টার জাহাজটিকে নদীর কিনারায় নিয়ে যান। কিন্তু, ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্টসহ জাহাজটি পুরোপুরি ডুবে যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং সকল নাবিক নিরাপদে রয়েছেন।

চাঁদপুর নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, জাহাজটির মাস্টারের ভুল ও অদক্ষতার কারণে এ ঘটনা ঘটে। জাহাজের মাস্টার তীব্র স্রোতের মধ্যে নোঙ্গর ড্র্যাগিং করে যশোরের অভয়নগরের উদ্দেশ্যে জাহাজটি চালু করেন। এসময় অপর একটি জাহাজের সঙ্গে সংঘর্ষ হয় সেটার।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের উপপরিচালক বশির আলী খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর থেকে মার্কিং টিম দুর্ঘটনাস্থলে পৌঁছে নিমজ্জিত জাহাজটিকে শনাক্ত করেছে। জাহাজটির সুপার স্ট্রাকচারের ওপরে প্রায় ১০ ফুট পানি রয়েছে বলে জানা যায়। নিমজ্জিত জাহাজটি নৌ চ্যানেলের বাহিরে রয়েছে। জাহাজটিকে একটি জিআরপি বয়া দ্বারা চিহ্নিত করার কাজ চলছে।

পড়ুন: সাদাপাথরে লুটপাট: ইউপি চেয়ারম্যান আলমগীর আটক

দেখুন: কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গো/লা/গু/লি 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন