০১/০৩/২০২৬, ৫:৪৮ পূর্বাহ্ণ
18.1 C
Dhaka
০১/০৩/২০২৬, ৫:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জ জেলা বিএনপি নেতার ছেলে নিহত

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাকের ছোট ছেলে শাহেদুল ইসলাম অনিক (২৩) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

এ ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনিকের বন্ধু আবু সাঈদ (২৩)। আবু সাঈদ কিশোরগঞ্জ জেলা শহরের উকিল পাড়া এলাকার টিটু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ আঞ্চলিক সড়কের জাফরাবাদ বাগান বাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া এলাকার বাসিন্দা নিহত অনিকের বাবা আমিনুল ইসলাম আশফাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল সন্ধ্যায় অনিক তাঁর বন্ধুদের নিয়ে করিমগঞ্জে তাদের আরেক বন্ধুর বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে যায়। অনুষ্টান শেষে অনিক তাঁর বন্ধু আবু সাঈদের মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলো। পথে জাফরাবাদ বাগান বাড়ী এলাকায় অন্য একটি মোটরসাইকেলকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে গিয়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয় মোটরসাইকেল আরোহী দুজনই। স্থানীয়রা দ্রুত কিশোরগঞ্জ জেলা শহরের পপুলার হাসপাতালে নিয়ে আসে।

অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য অনিক ও আবু সাঈদকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ভোর ছয়টায় দিকে মারা যায় অনিক। আবু সাঈদ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বুকের পাঁজর ও কোমড়ের হাড় ভেঙ্গে গেছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে অনিকের মরদেহ ঢাকা থেকে কিশোরগঞ্জের বাড়িতে আনা হয়েছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। এ বিষয়েে পরবর্তী আইনি বিষয় প্রকৃয়াধীন।

বিজ্ঞাপন

পড়ুন: কিশোরগঞ্জের মানুষ আগামী নির্বাচনে তরুণ নেতৃত্বকে বেছে নিবে : আবু হানিফ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন