বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা শেখ মোহাম্মদ শামীম বলেছেন, জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হোক তা আমরা চাই। গণতন্ত্র ও নির্বাচনের কোন বিকল্প নেই। একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে। যারা নির্বাচন নিয়ে নেতিবাচক বলছেন তারাও একটি পর্যায়ে ইতিবাচক হয়ে যাবেন বলে আশা করছি।
শনিবার দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এসময় নিজেকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশার কথা জানান তিনি।
শেখ মোহাম্ম শামীম ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাখাইতি গ্রামের বাসিন্দা, জেলা বিএনপির উপদেষ্টা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের (মনির-মামুন) যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের (টুকু-আলিম) সহসভাপতি ছিলেন।
মতবিনিময় সভায় শেখ মোহাম্মদ শামীম বলেন, স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতির মাধ্যমে যদি শুরু। ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছি। স্বৈরাচারী এরশাদ সরকার থেকে শুরু করে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে অসংখ্য মামলা ও কারাভোগে শিকার হয়েছি। আমি বিগত হাসিনা সরকারের শাসনামলে কয়েক দফায় ১১ মাস কারাভোগ করেছি এবং ৩০টির অধিক গায়েবী মামলার আসামি। বিগত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময়ে উকিল আবদুস সাত্তার সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আমাকে রাখা হয়েছিল।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ করছি। আর মাঠ পর্যায়ে দলের পক্ষ থেকে প্রার্থীদের যাচাই করা হচ্ছে। নির্বাচন যথাসময়ে হবে। গণতন্ত্রের কোনো বিকল্প নেই। আমরা চাই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা আসুক।
এসময় শেখ মোহাম্মদ শামীম বলেন, বাংলাদেশের গনতন্ত্র, স্বাধীনতা ও সার্বভোমত্ব একটা জায়গায় দাড় করাতে হলে রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকতে হবে। রাজনীতি যদি অনুপ্রবেশকারি দখল করে তাহলে দেশের জন্যে ক্ষতি হবে। রাজনীতি রাজনীতিবিদদের হাতে নিরাপদ। রাজনীতিতে দুষ্টু লোকের আগমন ঘটে তাহলে রাজনৈতিক পরিবেশ নষ্ট হয়ে যায়। তখন রাজনীতি আর রাজনীতিবিদদের হাতে আর থাকে না।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ রৌশন, মোঃ উজ্জল মুন্সী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইবন খান প্রমুখ।
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় মডেল মসজিদ পরিদর্শনে গিয়ে ত্রুটি পেলেন উপদেষ্টা


