বিজ্ঞাপন

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

বঙ্গোপসাগরে ১৩ জন জেলে নিয়ে ‘এফবি বরকত’ নামে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাগরে ভাসমান অবস্থায় থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো চারজনের পরিচয়সহ মোট পাঁচজন জেলে নিখোঁজ রয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী দুর্ঘটনার এই বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ জেলেদের মধ্যে পরিচয় পাওয়া চারজন হলেন—ইব্রাহিম, নুর আলম, কাওসার ও বেল্লাল।

স্থানীয় ও ট্রলার মালিক সমিতি সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গভীর সাগর থেকে এক ব্যক্তি ট্রলারের মাঝি পরিচয়ে মুঠোফোনে জেলা ট্রলার মালিক সমিতিতে ট্রলারডুবির খবর দেন। সংবাদ পাওয়ার পর সমিতির পক্ষ থেকে ‘এফবি বরকত’-এর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সংযোগ পাওয়া যায়নি। পরবর্তী সময়ে সাগরে ভাসমান অবস্থায় থাকা ৮ জেলেকে পার্শ্ববর্তী একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করে।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, গভীর সমুদ্রে ট্রলারডুবির খবর পাওয়ার পর থেকেই আমরা উদ্ধার তৎপরতা শুরু করি। ট্রলারে থাকা ১৩ জনের মধ্যে ৮ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো ৫ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের সন্ধানে এবং তাঁদের উদ্ধারে ‘এফবি জহুরা খাতুন’ নামে অপর একটি ট্রলার সাগরে পাঠানো হয়েছে। গভীর সমুদ্রে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

এব্যাপারে পাথরঘাটা কোস্টগার্ড স্টেশন কমান্ডার বলেন ট্রলার ডুবির খবর পাওয়ার পর থেকে জেলেদের উদ্ধার অভিযান চলমান রয়েছে।

পড়ুন : স্বর্ণের দাম বেড়ে ভরি আড়াই লাখ ছুঁইছুঁই

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন