১১/০২/২০২৬, ১৬:০৯ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৬:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বার্ড-এর ৫৮তম পরিকল্পনা সম্মেলন শুরু, অংশ নিচ্ছেন ১১০ প্রতিনিধি

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর ৫৮তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকালে কুমিল্লার লালমাই অডিটোরিয়ামে সম্মেলনের উদ্ধোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ ইসমাইল হোসেন।
উদ্বোধনী অধিবেশনে গেস্ট অব অনার ছিলেন ব্র্যাক, বাংলাদেশ-এর চেয়ারপার্সন ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)-এর নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ড. তোফায়েল আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র (সিরডাপ)-এর মহাপরিচালক ড. পি. চন্দ্র শেখর। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাইফ উদ্দিন আহমেদ।

দুই দিনব্যাপী এ পরিকল্পনা সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উচ্চ ও মধ্য পর্যায়ের ১১০ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন।

বার্ষিক পরিকল্পনা সম্মেলনের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন বার্ডের পরিচালক (গবেষণা) ড. মোঃ মিজানুর রহমান। সহযোগী আহ্বায়ক ও সহকারী আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন উপপরিচালক অসীম কুমার সরকার ও সহকারী পরিচালক কাজী ফয়েজ আহমেদ।

সম্মেলনে প্রধান অতিথি সচিব মোঃ ইসমাইল হোসেন বলেন, “বাংলাদেশের পল্লী উন্নয়নে বার্ড অগ্রণী ভূমিকা পালন করেছে। বার্ডের পরীক্ষামূলক প্রকল্পগুলো জাতীয় পর্যায়ে বাস্তবায়িত হয়েছে। বর্তমান এলজিইডি, উপজেলা কমপ্লেক্স, বিআরডিবি—সবই বার্ডের সফল কর্মসূচির ফসল।”

সভাপতির বক্তব্যে বার্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাইফ উদ্দিন আহমেদ বলেন, “বার্ড বাংলাদেশের পল্লী উন্নয়নে সূতিকাগারের ভূমিকা পালন করেছে। এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন এবং উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে বার্ড কৌশলগত ভূমিকা রাখবে।” এ সময় তিনি সম্মেলনের নীতি নির্ধারণী পেপার উপস্থাপন করেন।

বার্ড কতৃপক্ষ জানায়, গত অর্থবছরে তিনটি আন্তর্জাতিক কোর্সসহ মোট ১৫০টি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে সাত হাজার ৬৮ জনকে প্রশিক্ষণ প্রদান করেছে বার্ড। জাতীয় পর্যায়ের প্রশিক্ষণের মধ্যে রয়েছে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদি ও বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ, বিভিন্ন প্রকল্পের তৃণমূল পর্যায়ের সুফলভোগীদের জন্য আয়োজিত প্রশিক্ষণ ইত্যাদি। গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে গত অর্থবছরে ১১টি গবেষণাকর্ম সম্পন্ন হয়েছে, যার মধ্যে আটটি বই আকারে প্রকাশিত হয়েছে। এছাড়া বার্ড নিজস্ব অর্থায়নে ১৭টি প্রায়োগিক গবেষণা প্রকল্প বাস্তবায়ন করছে।

বিজ্ঞাপন

পড়ুন : কুমিল্লায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন