১৩/০২/২০২৬, ২৩:১১ অপরাহ্ণ
22 C
Dhaka
১৩/০২/২০২৬, ২৩:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরের রত্নগর্ভা কবি জুলেখা উসমানী জেলীর নতুন কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

“ওগো, আমি কিছু করিনি গোপন যাহা কিছু আছে সব আছে তোমার আঁখির কাছে প্রসারিত অবারিত মন!”- দিনাজপুরের কবি রত্নগর্ভা ৭৭ বছর ধরে যিনি গার্হস্থ্য কবিতার জন্ম দিয়েছেন তিনি আর কেউ নন মরহুম এ্যাডঃ আব্দুল হাই এর সহধর্মিনী জুলেখা উসমানী জেলী।

১৬ আগস্ট শনিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে নানা আয়োজনের মধ্য দিয়ে এবং দিনাজপুরের বিশিষ্ট লেখক, কবি, গবেষক ও সাহিত্যিকদের নিয়ে কবি জুলেখা উসমানী জেলী’র ৭৭তম জন্মদিন পালন ও ৪র্থ প্রকাশনা কাব্যগ্রন্থ “অনুরণন” এর মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট কথা সাহিত্যিক কবি-ছড়াকার জলিল আহমেদ এর সভাপতিত্বে “অনুরণন” কাব্যগ্রন্থের উপর আলোচনা করেন বিশিষ্ট কবি, গবেষক ও শিক্ষাবিদ ড. মাসুদুল হক, সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভিাগের বিভাগীয় প্রধান আলী ছায়েদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু।

স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান কমিটির আহবায়ক কবি, লেখক-গবেষক, সম্পাদক ও প্রকাশক ‘টাঙ্গন’ এর সত্ত্বাধিকারী অজয় কুমার রায়। কবি ও গবেষক বিধান দত্তের সঞ্চালনায় কবি’র কাব্যচর্চা, পারিবারিক সম্পর্ক, রান্নাঘর, প্রেম ও সন্তান ইত্যাদি বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন তারই কন্যা ড. শাহনাজ হুসনে জাহান লীনা। এসময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য কবি তুষার সুভ্র বসাক, শিল্পী প্রশান্ত কুমার রায় ও কবির কন্যা শ্যাম লিপি শ্যামা, সোনিয়া হাই লিমা, পুত্র জুলফিকার হোসেন, জাকারিয়া হাই বাধন, দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আজহারুল আজাদ জুয়েল ও জেলা ভেটেরিনারী সার্জন ড. আশিকা আকবর তৃষা। অনুষ্ঠানে উপস্থিত কবি সাহিত্যিকরা “অনুরণন” কাব্যগ্রন্থ থেকে কবিতা পাঠ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরের সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন